আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ প্রতি বর্ষার মরসুমে রাজধানী আগরতলা সহ শহরের আশপাশ এলাকায় বন্যার কারনে ঘর বাড়ি হাড়াচ্ছেন বহু মানুষ। এবার শহর আগরতলাকে জলডুবির হাত থেকে বাঁচাতে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। বিশেষ করে হাওড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বড়মুরা পাহাড় সংলগ্ন বিভিন্ন পাহাড়ি এলাকা সফর করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার সকালে তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে চম্পকনগর চন্দ্রসাধুপাড়া সংলগ্ন বেলফাং এলাকা সফর করলেন। সেখানে বিভিন্ন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে জলডুবির হাত থেকে শহরকে বাঁচাতে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী।জলডুবির হাত থেকে শহরকে বাঁচাতে পাহাড়ি এলাকা সফর করলেন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ প্রতি বর্ষার মরসুমে রাজধানী আগরতলা সহ শহরের আশপাশ এলাকায় বন্যার কারনে ঘর বাড়ি হাড়াচ্ছেন বহু মানুষ। এবার শহর আগরতলাকে জলডুবির হাত থেকে বাঁচাতে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। বিশেষ করে হাওড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বড়মুরা পাহাড় সংলগ্ন বিভিন্ন পাহাড়ি এলাকা সফর করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার সকালে তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে চম্পকনগর চন্দ্রসাধুপাড়া সংলগ্ন বেলফাং এলাকা সফর করলেন। সেখানে বিভিন্ন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে জলডুবির হাত থেকে শহরকে বাঁচাতে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী।