গোপাল সিং, খোয়াই, ০৩ এপ্রিল ৷৷ মঙ্গলবার খোয়াই মহকুমা সফর করলেন রাজ্যের উপজাতি কল্যান ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সকাল ১০টা নাগাদ তিনি প্রথমেই চলে যান আশারামবাড়ী দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরিদর্শনে। খবর ছিল বিদ্যালয়ের পাকা বাড়ীতে ফাটল রয়েছে। মন্ত্রীর সফরকালে গোটা বিষয়ে খোঁজ খবর নেন। বিদ্যালয় পরিদর্শন করে তিনি ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় পাকা বাড়ী সারাইয়ের জন্য দ্রুত উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান। পরবর্তী সময় তিনি খোয়াই জেলা শাসকের অফিসে এক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার বিকেলে খোয়াই জেলা শাসকের অফিসে আয়োজিত বৈঠকে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ জেলা শাসক ও সমাহর্তা ড. সন্দীপ এন মাহাত্বে, তিন ব্লকের বিডিও, জেলা শিক্ষা আধিকারিক, পূর্ত্ত দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনিক এই বৈঠকে মূলত পিডিএফ প্রকল্প নিয়ে একগুচছ আলোচনা হয়।খোয়াই মহকুমা সফরে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া
গোপাল সিং, খোয়াই, ০৩ এপ্রিল ৷৷ মঙ্গলবার খোয়াই মহকুমা সফর করলেন রাজ্যের উপজাতি কল্যান ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সকাল ১০টা নাগাদ তিনি প্রথমেই চলে যান আশারামবাড়ী দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরিদর্শনে। খবর ছিল বিদ্যালয়ের পাকা বাড়ীতে ফাটল রয়েছে। মন্ত্রীর সফরকালে গোটা বিষয়ে খোঁজ খবর নেন। বিদ্যালয় পরিদর্শন করে তিনি ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় পাকা বাড়ী সারাইয়ের জন্য দ্রুত উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান। পরবর্তী সময় তিনি খোয়াই জেলা শাসকের অফিসে এক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার বিকেলে খোয়াই জেলা শাসকের অফিসে আয়োজিত বৈঠকে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ জেলা শাসক ও সমাহর্তা ড. সন্দীপ এন মাহাত্বে, তিন ব্লকের বিডিও, জেলা শিক্ষা আধিকারিক, পূর্ত্ত দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনিক এই বৈঠকে মূলত পিডিএফ প্রকল্প নিয়ে একগুচছ আলোচনা হয়।