উন্নয়নশীল দেশের মর্যাদায় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের আনন্দ শোভাযাত্রা

bdআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল ৷৷ অতি সম্প্রতি জাতিসংঘের এক জরিপে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সেই আনন্দে আগরতলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বিকেলে আগরতলা কুঞ্জবনস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের পথ পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম্রকুঞ্জে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন, প্রথম সচিব মো. মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব ইকবাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*