‘প্রেক্টিক্যাল এপ্লিকেশন অব সিভিল স্টাডি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টি এ এ ডি সি পলিটেকনিকে

ttaadcআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল ৷৷ নিজেকে এমন ভাবে তৈরী করো যাতে তোমাকে চাকুরির খোঁজে না বেড়োতে হয়, তোমাকে যেন ঘর থেকে ডেকে নিয়ে যায়। খুমলুংস্থিত টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনে আয়োজিত একটি সেমিনারে ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীদের একথা বললেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে হবে। বুধবার ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের উদ্যোগে খুমলুংস্থিত টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের সিভিল ব্রাঞ্চের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘প্রেক্টিক্যাল এপ্লিকেশন অব সিভিল স্টাডি’ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে সেমিনারের সূচনা করেন উচ্চশিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ডঃ বিপ্রদাস পালিত, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সি দেবনাথ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এস রায়, সম্পাদক ইঞ্জিনিয়ার আর দেবনাথ, অবসরপ্রাপ্ত আই এ এস ইঞ্জিনিয়ার আর কে মজুমদার, ইকফাই বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার অসীম পাল, টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনে প্রিন্সিপাল-ইন-চার্জ ইঞ্জিনিয়ার তমজয় দেব সহ ইনস্টিটিউশনের সিভিল বিভাগের ছাত্র-ছাত্রী ও সমস্ত ফ্যাকাল্টিরা। সেমিনার শেষে উচ্চশিক্ষামন্ত্রী ইনস্টিটিউশনটি পরিদর্শন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*