আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল ৷৷ আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে গান গেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবারও জানান দিলেন তিনি একজন প্রকৃত দেশপ্রেমী এবং জনসেবায় আত্মত্যাগী ব্যক্তিত্ব। রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে প্রথমবারের মতো বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাবে বাউল সংগীত ও পান্তা ভাতের উৎসব অনুষ্ঠানে গান গাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সাথে রাজ্যবাসীর উদ্দেশ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতেও ভুললেন না তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেন, সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো. মনিরুজ্জামান, বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, আগরতলা প্রেসক্লাবের কনভেনার প্রণব সরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক অরুনোদয় সাহা প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেবও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন রাজ্যের বিশিষ্ট বাউল শিল্পীরা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলেই প্রীতি ভোজে অংশ নেন। cপ্রেস ক্লাবের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান, গান গাইলেন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল ৷৷ আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে গান গেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবারও জানান দিলেন তিনি একজন প্রকৃত দেশপ্রেমী এবং জনসেবায় আত্মত্যাগী ব্যক্তিত্ব। রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে প্রথমবারের মতো বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাবে বাউল সংগীত ও পান্তা ভাতের উৎসব অনুষ্ঠানে গান গাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সাথে রাজ্যবাসীর উদ্দেশ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতেও ভুললেন না তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেন, সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো. মনিরুজ্জামান, বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, আগরতলা প্রেসক্লাবের কনভেনার প্রণব সরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক অরুনোদয় সাহা প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেবও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন রাজ্যের বিশিষ্ট বাউল শিল্পীরা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলেই প্রীতি ভোজে অংশ নেন। c