আসাম রাইফেলের উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র প্রদর্শনী ও আলোচনা সভা

arগোপাল সিং, খোয়াই, ১৬ এপ্রিল ৷৷ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে ২১নং আসাম রাইফেল-এর উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র প্রদর্শনী ও সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ের উপর প্রেরণামুলক আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার। উক্ত কর্মসূচীর সূচনা করেন ২১নং আসাম রাইফেলের মেজর মোনা মেথী। এছাড়া কলেজের অধ্যক্ষ ড. শংকর ভট্টাচার্য্য ও অধ্যাপক সহ কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিন প্রথম পর্বের অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অস্ত্র প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অস্ত্র বিষয়ে জানালেন আসাম রাইফেলের আধিকারিকরা। এদিকে আলোচনা সভায় ২১নং আসাম রাইফেলের মেজর মোনা মেথী বলেন, নবীন প্রজন্মকে ভারতীয় সেনাবাহিনীতে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যেই প্রেরণামুলক আলোচনা সভা এবং অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং এই কর্মসূচীতে কলেজের ছাত্র-ছাত্রীরা খুবই উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহন করায় তাদের অভিনন্দন জানান তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*