আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল ৷৷ আগামী এক বছরের মধ্যে ত্রিপুরার উৎপন্ন আনারসকে কাজে লাগিয়ে ফল প্রক্রিয়াকরণ শিল্প ও বাঁশ শিল্প এবং পর্যটনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হবে। সোমবার প্রজ্ঞাভবনের ১নং হলে টাটা ট্রাস্ট কর্তৃক হসপিটালিটি দক্ষতা উন্নয়ন বিষয়ের উপরও উন্নীত প্রশিক্ষনপ্রাপ্ত যুবক যুবতীদের সংবর্ধনা এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাটা ট্রাস্টের চীফ ফিনানসিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারী বোরজিস এস তারাপোরেওয়ালা, টাটা স্ট্রাইভের সি ই ও অনিতা রাজন, আগরতলাস্থিত এন বি আই আর টি-র প্রেসিডেন্ট ডঃ এস পি গণচৌধুরী, টাটা ট্রাস্টের জেনারেল ম্যানেজার বিশ্বনাথ সিনহা প্রমুখ। অনুষথানেভ ৬৮ জন হসপিটালিটি বিষয়ে প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিশেষ ভাবে সক্ষম ২০ জনকে সার্টিফিকেট প্রদান করেন মূখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথীরা।এক বছরের মধ্যে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে – মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল ৷৷ আগামী এক বছরের মধ্যে ত্রিপুরার উৎপন্ন আনারসকে কাজে লাগিয়ে ফল প্রক্রিয়াকরণ শিল্প ও বাঁশ শিল্প এবং পর্যটনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হবে। সোমবার প্রজ্ঞাভবনের ১নং হলে টাটা ট্রাস্ট কর্তৃক হসপিটালিটি দক্ষতা উন্নয়ন বিষয়ের উপরও উন্নীত প্রশিক্ষনপ্রাপ্ত যুবক যুবতীদের সংবর্ধনা এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাটা ট্রাস্টের চীফ ফিনানসিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারী বোরজিস এস তারাপোরেওয়ালা, টাটা স্ট্রাইভের সি ই ও অনিতা রাজন, আগরতলাস্থিত এন বি আই আর টি-র প্রেসিডেন্ট ডঃ এস পি গণচৌধুরী, টাটা ট্রাস্টের জেনারেল ম্যানেজার বিশ্বনাথ সিনহা প্রমুখ। অনুষথানেভ ৬৮ জন হসপিটালিটি বিষয়ে প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিশেষ ভাবে সক্ষম ২০ জনকে সার্টিফিকেট প্রদান করেন মূখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথীরা।