রাজ্য ভিত্তিক মিশন ইন্দ্রধনুষের সূচনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

Takarjalaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ টাকারজলা বাজারে গ্রাম স্বরাজ অভিযানের অঙ্গ হিসেবে সোমবার রাজ্য ভিত্তিক তিব্রতর মিশন ইন্দ্রধনুষ-এর বিশেষ কর্মসূচীর উদ্বোধন হয়। প্রদীপ জ্বেলে কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজস্ব ও মৎস দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডাঃ শৈলেশ কে যাদব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, সিপাহীজলা জেলার জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এবং অন্যন্য অতিথিরা শিশুদের পালস পোলিও প্রতিশেধক খাওয়ানোর মাধ্যমে কর্মসূচীর সূচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*