নয়াদিল্লি, ২ ডিসেম্বর ।। জম্মু ও কাশ্মীরে ভারতের প্রায় ৭৮ হাজার বর্গ কিমি ভূখণ্ড ১৯৪৮ সাল থেকে বেআইনিভাবে পাকিস্তান দখল করে রেখেছে বলে মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজুজু।
এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ১৯৬৩ সালের তথাকথিত চিন-পাকিস্তান চুক্তির আওতায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৫১৮০ বর্গকিমি ভারতীয় ভূখণ্ডও চিনের হাতে তুলে দিয়েছে।ভারত-চিন সীমান্ত প্রসঙ্গে রিজুজু বলেন, দুদেশের সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণরেখা নিয়ে মতপার্থক্য রয়েছে।দুটি দেশ নিয়ন্ত্রণরেখা নিয়ে একমত হতে পারলে, তাদের ধারণায় ঐকমত্য তৈরি হলে অনেক ক্ষেত্রে অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানো যেত।
পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর এক দেশের নাগরিক অন্য দেশের ভূখণ্ড দখল করে বসবাস করছেন বলেও জানান তিনি একইসঙ্গে ভারতের নিরাপত্তা, সার্বভৌমত্ব অটুট রাখতে সরকার সতর্ক রয়েছে, যাবতীয় পদক্ষেপ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রিজুজু।
