চিটফান্ডের সবকটি মামলা সি বি আই-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার – মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ চিটফান্ডের সবকটি মামলা সি বি আই-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের চিটফান্ড সংক্রান্ত মোট ৭৪টি মামলার মধ্যে অবশিষ্ট ৬৩টি মামলাও সি বি আই-র হাতে অর্পণ করল রাক্য সরকার। এর আগে ১১টি চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্ত করছে সি বি আই। রবিবার সাংবাদিক সন্মেলন করে এই সংবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, চিটফান্ডে প্রতারিত মানুষের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন দুই সি পি আই (এম)-র মন্ত্রীকে জেরা করেছে সি বি আই।
সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী এও বলেন, ডায়না হেডেন থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থান পর্যন্ত বিভিন্ন ইস্যুতে আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। পাশাপাশি ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে রবিবার বিজেপি-র সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় তিনি আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*