সৌভাগ্য যোজনার সূচনা করে বিদ্যুৎ নিগমের মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন উপ-মূখ্যমন্ত্রী

dy cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে ৷৷ রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে সৌভাগ্য যোজনা প্রকল্পের উদ্বোধন হয় বুধবার। ভারতের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যেও চালু হল এই যোজনা। ত্রিপুরার অনলাইন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার শুভ সূচনা করেন যীষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেন কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী আর পি সিং। পাশাপাশি ত্রিপুরা বিদ্যুৎ নিগমের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন তিনি।
কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য প্রকল্পের মাধ্যমে ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে দেশের প্রতিটি শহর ও গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৩২০ কোটি টাকা। এর মধ্যে গ্রামীণ এলাকার ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ২৫ কোটি টাকা ও শহরাঞ্চলের জন্য দুই হাজার ২৯৫ কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী আর পি সিং, রাজ্যের বিদ্যুৎ ও উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা প্রধান সচিব মনুজ কুমার প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*