কালোবাজারী করায় আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার টিকিট পরীক্ষক

railআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে ৷৷ বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হতে হল এক রেল কর্মী। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশন থেকে রেল পুলিশের চারজনের এক গোয়েন্দা টিম আগরতলা রেল স্টেশন থেকে হাতেনাতে গ্রেপ্তার করে সুকান্ত রায় নামে সিনিয়র টিটিই’কে। জানা গেছে, বেআইনিভাবে রেলের টিকিট কালোবাজারীর মাধ্যমে বিক্রির অভিযোগ রয়েছে তার নামে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২৪ হাজার ৫০০ টাকা,১৬টি টিকিট ও টিকিট বুকিংয়ের কাগজপত্র। রেলের টিটিই হওয়ার সুবাদে নিজের ক্ষমতা জাহির করে বাঁকাপথে টিকিট বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হল সুকান্ত রায় নামে ওই ট্রেন টিকিট এক্সামিনারকে। রেল সুত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই সিনিয়র টিকিট পরীক্ষক আগরতলা গুয়াহাটি রুটে ট্রেনের টিকিট অবৈধভাবে কালোবাজারী করে যাচ্ছিল। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় রেল আইনের ১৪৩/১৯৮৯ ধারায় জামিন অযোগ্য মামলা নেওয়া হয়েছে। আর বুধবারই অভিযুক্ত টিটিই সুকান্ত রায়কে আগরতলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিত্রা দাসের আদালতে হাজির করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*