আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছরের মত এবারও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সরকারি ও বে-সরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানে দিনটি পালন করা হয়। বুধবার সকালে রাজধানীর রবীন্দ্র কাননে প্রভাতী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে তিনি কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন।এদিনই ছন্দনীড়ের উদ্যোগে রবীন্দ্রভবনে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ছোটদের বসে আঁকো প্রতিযোগীতারও আয়োজন করা হয়।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি বীরজিৎ সিনহা্ সহ দলীয় নেতৃত্বরা। পাশাপাশি বাম ছাএ সংগঠন এস এফ আই রাজ্য দফতরেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। বিভিন্ন মন্ডল ভিওিকও দিনটি পালন করেন বি জে পি-র কর্মী সমর্থকরা।
