আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ ২৫শে বৈশাখ মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বুধবার যথাযথ মর্যাদায় রাজ্যজুড়ে উদযাপিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ জন্মবার্ষিকী। এদিন আগরতলার রবীন্দ্র কাননে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরু শুধুমাত্র বাঙ্গালীর নহে, সমগ্র মানব জাতির নিকট সম্নানীয়, আদরনীয় ও পূজনীয়। সাহিত্য জগতের এই উজ্জ্বলতম নক্ষত্রের প্রতিটি রচনার মধ্যে আজও খুঁজে পাওয়া যায় প্রাণবন্তময় নতুনত্ব। বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তাঁর প্রতিভার স্বাক্ষর নেই। বাংলা সাহিত্য সৌধের কালজয়ী প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহান সৃষ্ট গান, কবিতা, নাটক, উপন্যাস আজ শুধু বাংলা ভাষা-ভাষী মানুষই নয়, বিশ্বের বহু জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কবিগুরু তাঁর লেখনীর যাদুরসে মানব হৃদয় মন্দিরে চির অমরত্ব লাভ করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিল্পীরা গান-নৃত্য ও কবিতা আবৃত্তি করেন।কবিগুরু শুধুমাত্র বাঙ্গালীর নহে, সমগ্র মানব জাতির নিকট সম্নানীয় – মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ ২৫শে বৈশাখ মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বুধবার যথাযথ মর্যাদায় রাজ্যজুড়ে উদযাপিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ জন্মবার্ষিকী। এদিন আগরতলার রবীন্দ্র কাননে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরু শুধুমাত্র বাঙ্গালীর নহে, সমগ্র মানব জাতির নিকট সম্নানীয়, আদরনীয় ও পূজনীয়। সাহিত্য জগতের এই উজ্জ্বলতম নক্ষত্রের প্রতিটি রচনার মধ্যে আজও খুঁজে পাওয়া যায় প্রাণবন্তময় নতুনত্ব। বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তাঁর প্রতিভার স্বাক্ষর নেই। বাংলা সাহিত্য সৌধের কালজয়ী প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহান সৃষ্ট গান, কবিতা, নাটক, উপন্যাস আজ শুধু বাংলা ভাষা-ভাষী মানুষই নয়, বিশ্বের বহু জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কবিগুরু তাঁর লেখনীর যাদুরসে মানব হৃদয় মন্দিরে চির অমরত্ব লাভ করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিল্পীরা গান-নৃত্য ও কবিতা আবৃত্তি করেন।