নাগেরজলায় মোটর শ্রমিকদের সাথে গুন্ডাগিরি

bmsআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ৷৷ মোটর শ্রমিকদের সাথে গুন্ডাগিরি অভিযোগ উঠলো বি এম এসের নাম ভাঁড়িয়ে স্বঘোষিত শ্রমিক নেতা বাবুল ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাজধানীর নাগেরজলা মোটর স্ট্যান্ডে এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা বাস ও জিপ গাড়ি পরিষেবা বন্ধ করে দেয়। জানা যায়, নাগেরজলা মোটর স্ট্যান্ডে বহিরাগতদের নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেদম মারধোর করে বাবুল ঘোষ। মেরে ফাটিয়ে দেওয়া হল দু’একজন শ্রমিকের মাথা। আহত করা হল আরো বেশ কয়েকজনকে। চাঞ্চল্যকর এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে মোতায়েন করতে হয় পুলিশ। পরে স্বাভাবিক হয় যান চলাচল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*