আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে ৷৷ রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে সি বি আই তদন্ত প্রদান এখন শুধু কেন্দ্রীয় সরকার ও সি বি আইয়ের সম্মতির উপর নির্ভর করছে। বুধবার এই বিষয়টি শুনানির জন্য উচ্চ আদালতে উঠলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশন ইস্যু করে সিবিআই তদন্তের সম্মতি জানানো হয়েছে তা এদিন আদালতে স্পষ্ট করে দেওয়া হয়। এদিন ত্রিপুরা হাই কোর্টের মুখ্য বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে উঠে মামলাটি। বিচারপতিদ্বয় প্রথমেই রাজ্য সরকারের অবস্থান জানতে চান। উত্তরে এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সি বি আই তদন্তে সম্মতি জানিয়ে কেন্দ্রীয় সরকারের পার্সোনাল পাবলিক গ্রিভেন্স এন্ড পেনসন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের সিবিআই তদন্তের প্রয়োজনীয় অনুমোদন পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে। সরকার গঠনের পরেই গত ১৭ ই মার্চ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বা সিবিআইর পক্ষ থেকে এই মর্মে এখোনো কোনো উত্তর দেওয়া হয় নি। আগামী ৪ঠা জুলাই পুনরায় মামলাটি উঠবে শুনানির জন্য।এই বিষয়ে জানান এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক।শান্তনু ভৌমিক হত্যাকান্ডে সিবিআই ও কেন্দ্রীয় সরকারের সম্মতির উপর নির্ভর আগামীর গতিপথ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে ৷৷ রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে সি বি আই তদন্ত প্রদান এখন শুধু কেন্দ্রীয় সরকার ও সি বি আইয়ের সম্মতির উপর নির্ভর করছে। বুধবার এই বিষয়টি শুনানির জন্য উচ্চ আদালতে উঠলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশন ইস্যু করে সিবিআই তদন্তের সম্মতি জানানো হয়েছে তা এদিন আদালতে স্পষ্ট করে দেওয়া হয়। এদিন ত্রিপুরা হাই কোর্টের মুখ্য বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে উঠে মামলাটি। বিচারপতিদ্বয় প্রথমেই রাজ্য সরকারের অবস্থান জানতে চান। উত্তরে এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সি বি আই তদন্তে সম্মতি জানিয়ে কেন্দ্রীয় সরকারের পার্সোনাল পাবলিক গ্রিভেন্স এন্ড পেনসন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের সিবিআই তদন্তের প্রয়োজনীয় অনুমোদন পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে। সরকার গঠনের পরেই গত ১৭ ই মার্চ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বা সিবিআইর পক্ষ থেকে এই মর্মে এখোনো কোনো উত্তর দেওয়া হয় নি। আগামী ৪ঠা জুলাই পুনরায় মামলাটি উঠবে শুনানির জন্য।এই বিষয়ে জানান এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক।