ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর লক্ষ্যে পরীক্ষামূলক মহাকাশযান পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এদিকে, একটি গ্রহাণুর উপর পরীক্ষা-নিরীক্ষা চালাতে হায়াবুসা-টু নামের একটি মহাকাশযান পাঠিয়েছে জাপান।
বুধবার জাপানের তানিগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় হায়াবুসা-টু।
মহাকাশ বিজ্ঞানীদের আশা, ২০১৮ সাল নাগাদ গ্রহাণুটির কাছাকাছি গিয়ে পৌঁছবে মহাকাশযানটি। সেখানে ১৮ মাস বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে ২০২০ সাল নাগাদ পৃথিবীতে ফিরে আসবে মহাকাশযানটি।
এদিকে, চাঁদ ও মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর লক্ষ্যে পরীক্ষামূলক মহাকাশযান ওরিয়নকে মহাকাশে পাঠাচ্ছে নাসা। শুক্রবার ফ্লোরিডার একটি বিমান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হবে এটি।
পৃথিবীতে ফিরে আসার সময় ওরিয়নের ক্যাপসুলটি বায়ুমণ্ডলের ঘর্ষণে সৃষ্টি হওয়া প্রায় ২২ শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতোটা সহ্য করতে পারে সেই পরীক্ষার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে সাড়ে চার ঘণ্টার এ অভিযানে।
