আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷৷ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙার প্রতিবাদে বিরোধী সি পি আই (এম) দল একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে। শুক্রবার দুপুরে মিছিলটি দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়া মহকুমার শাসকের কার্যালয়ে ডেপুটেশন দিতে যাওয়ার পথে একদল দুষ্কৃতিকারী মিছিলটির উপর চড়াও হয়। এতে বিলোনিয়া মহকুমার কমিটির নেতা তাপস দত্ত, নেতা ত্রিলোকেশ সিনহা, বিধায়ক সুধন দাসসহ অনেকে আহত হন। আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে প্রচুর আরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।ডেপুটেশন দিতে গিয়ে আহত চার সি পি আই (এম) কর্মী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷৷ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙার প্রতিবাদে বিরোধী সি পি আই (এম) দল একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে। শুক্রবার দুপুরে মিছিলটি দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়া মহকুমার শাসকের কার্যালয়ে ডেপুটেশন দিতে যাওয়ার পথে একদল দুষ্কৃতিকারী মিছিলটির উপর চড়াও হয়। এতে বিলোনিয়া মহকুমার কমিটির নেতা তাপস দত্ত, নেতা ত্রিলোকেশ সিনহা, বিধায়ক সুধন দাসসহ অনেকে আহত হন। আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে প্রচুর আরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।