আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে ৷৷ রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে যে পরিকল্পনা করে গেছে, তা সম্পন্ন করতেই বর্তমান বিজেপি সরকারের দুই বছরের বেশি সময় লাগবে। সোমবার মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কারযালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি বলেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে বিজেপি সরকার ধ্বংস ছাড়া কিছুই করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার চার বছর ‘মিথ্যা’ এবং ‘প্রতারণার’ সরকার বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।বামফ্রন্ট সরকারের পরিকল্পনা সম্পন্ন করতেই দু’বছর লাগবে বিজেপি সরকারের – বিজন ধর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে ৷৷ রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে যে পরিকল্পনা করে গেছে, তা সম্পন্ন করতেই বর্তমান বিজেপি সরকারের দুই বছরের বেশি সময় লাগবে। সোমবার মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কারযালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি বলেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে বিজেপি সরকার ধ্বংস ছাড়া কিছুই করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার চার বছর ‘মিথ্যা’ এবং ‘প্রতারণার’ সরকার বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।