আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷৷ স্কুল ছাত্রী লাহাড়ী দেববর্মার আত্মহত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। গত ২৪ মে আগরতলার বিগবাজার শপিংমলে বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে যায় কৃতি ছাত্রী লাহাড়ী দেববর্মা। সেখানে বিগ বাজারের কর্মীরা লাহাড়ীর ওপর চুরির অপবাদ দিয়ে মানসিক লাঞ্ছনা করেন। এ খবর তার স্কুলে পৌঁছলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বহিষ্কার করে। এই অপমান সহ্য করতে না পেরে পরের দিন ২৫ মে সে আত্মহত্যা করে। তবে লহরী দেববর্মার মৃত্যুকান্ডের পেছনে জড়িয়ে রয়েছে বেশ কিছু প্রশ্ন। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে প্রদেশ যুব কংগ্রেস ও NSUI নেতৃত্বরা জানান, সি আই ডি-র দায়িত্বপ্রাপ্ত টিমকে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এই ঘটনায় লহরীর স্কুল কর্তৃপক্ষ এবং বিগ বাজারের সন্দেহজনক ভূমিকা বেশ স্পষ্ট বলে অভিমত ব্যক্ত করে প্রদেশ যুব কংগ্রেস ও NSUI নেতৃত্বরা।সি আই ডি-র টিমকে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে – যুব কংগ্রেস ও NSUI
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷৷ স্কুল ছাত্রী লাহাড়ী দেববর্মার আত্মহত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। গত ২৪ মে আগরতলার বিগবাজার শপিংমলে বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে যায় কৃতি ছাত্রী লাহাড়ী দেববর্মা। সেখানে বিগ বাজারের কর্মীরা লাহাড়ীর ওপর চুরির অপবাদ দিয়ে মানসিক লাঞ্ছনা করেন। এ খবর তার স্কুলে পৌঁছলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বহিষ্কার করে। এই অপমান সহ্য করতে না পেরে পরের দিন ২৫ মে সে আত্মহত্যা করে। তবে লহরী দেববর্মার মৃত্যুকান্ডের পেছনে জড়িয়ে রয়েছে বেশ কিছু প্রশ্ন। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে প্রদেশ যুব কংগ্রেস ও NSUI নেতৃত্বরা জানান, সি আই ডি-র দায়িত্বপ্রাপ্ত টিমকে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এই ঘটনায় লহরীর স্কুল কর্তৃপক্ষ এবং বিগ বাজারের সন্দেহজনক ভূমিকা বেশ স্পষ্ট বলে অভিমত ব্যক্ত করে প্রদেশ যুব কংগ্রেস ও NSUI নেতৃত্বরা।