আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷৷ গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য জুড়ে পালিত হয়েছে বিশ্ব তামাক বর্জন দিবস। বৃহস্পতিবার আগরতলার আস্তাবল এলাকার পোল স্টার ক্লাবের পক্ষ থেকে তামাক বর্জনের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ অরূপ রায় বর্মণ, পোল স্টার ক্লাব সভাপতি গৌতম সরকার, সম্পাদক পিযুষ কান্তি দে, অপর্ণা ভৌমিক প্রমুখ। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷৷ গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য জুড়ে পালিত হয়েছে বিশ্ব তামাক বর্জন দিবস। বৃহস্পতিবার আগরতলার আস্তাবল এলাকার পোল স্টার ক্লাবের পক্ষ থেকে তামাক বর্জনের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ অরূপ রায় বর্মণ, পোল স্টার ক্লাব সভাপতি গৌতম সরকার, সম্পাদক পিযুষ কান্তি দে, অপর্ণা ভৌমিক প্রমুখ। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।