আচমকা অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা, নিফা ভাইরাস আতঙ্ক, ভাইরাল সোস্যাল মিডিয়ায়

nifaআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷৷ আচমকা স্কুল পড়ুয়া কিছু ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায় জনমনে। শুক্রবার রাজ্যের দুটি পৃথক জায়গায় স্কুলের পড়ুয়ারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জানা যায়, কুমারঘাটের বেতছড়া স্কুলে প্রথম ঘন্টার পর হঠাৎ অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। একই ভাবে কৈলাসহরের রাইতুইসা স্কুলেও ষষ্ঠ এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষনের মধ্যেই সুস্থ হয় তারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গুজব ছরাতে থাকে মানুষ। কেউ কেউ বলছে নিফা ভাইরাস আক্রমণ করেছে। এই গুজবে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরে। চিকিৎসকদের কথায় চিন্তার কারণ নেই। যদিও স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক মহলে উদ্বেগ দেখা দেয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*