দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ জুন ৷৷ আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবানী এমনভাবে মিলে যাবে – হয়তো অনেকেরই বিশ্বাস ছিলনা। ১লা জুন বর্ষা ঢুকবে বার্তা ছিল আবহাওয়া দপ্তরের, সেই বর্ষা ঢোকার মুখেই রীতিমতো ভয়ংকর চেহারায়। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। আগরতলা বর্ষার দিনে আবার পুরনো ছবিতে ফ্রেম বন্দি হয়ে সংবাদ মাধ্যমে নিউজ আইটেম প্রায় প্রত্যেকদিনের। রাজ্যে ক্ষমতাসীন সরকার বদ্ধপরিকর বর্ষার কষ্ট লাঘবে। মুখ্যমন্ত্রীও শহরবাসীকে আশ্বস্ত করেছেন বর্ষার দুঃখ মোচনে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। শনিবার দুপুরের ব্রিষ্টিতে বটতলা থেকে দশমীঘাটের রাস্তায় জল দাঁড়িয়ে যায় – যানবাহন, পথচারী সবারই দুর্ভোগ পোহাতে হচ্ছে।বর্ষার পুরনো ছবি
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ জুন ৷৷ আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবানী এমনভাবে মিলে যাবে – হয়তো অনেকেরই বিশ্বাস ছিলনা। ১লা জুন বর্ষা ঢুকবে বার্তা ছিল আবহাওয়া দপ্তরের, সেই বর্ষা ঢোকার মুখেই রীতিমতো ভয়ংকর চেহারায়। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। আগরতলা বর্ষার দিনে আবার পুরনো ছবিতে ফ্রেম বন্দি হয়ে সংবাদ মাধ্যমে নিউজ আইটেম প্রায় প্রত্যেকদিনের। রাজ্যে ক্ষমতাসীন সরকার বদ্ধপরিকর বর্ষার কষ্ট লাঘবে। মুখ্যমন্ত্রীও শহরবাসীকে আশ্বস্ত করেছেন বর্ষার দুঃখ মোচনে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। শনিবার দুপুরের ব্রিষ্টিতে বটতলা থেকে দশমীঘাটের রাস্তায় জল দাঁড়িয়ে যায় – যানবাহন, পথচারী সবারই দুর্ভোগ পোহাতে হচ্ছে।