আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ রবিবার ছিল বাবা লোকনাথের ১২৮তম তিরোধাম দিবস। এই দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন লোকনাথ মন্দির সহ ভক্তের ঘরে পুষ্পাঞ্জলিতে লোকনাথ বাবার পূজার্চনা করা হয়। লোকনাথ বাবার ১২৮তম তিরোধাম দিবস উপলক্ষ্যে এদিন বনমালিপুরস্থিত লোকনাথ বাবার মন্দিরে পা রাখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সকাল থেকেই চলছিল মন্দিরে পূজার্চনা। তিরোধাম দিবস উপলক্ষে মন্দিরে ছিল কোনঠাসা পূণ্যার্থী। তার মধ্যেই ভক্তদের সঙ্গে একাত্মা হয়ে পড়লেন তিনিও। লোকনাথ বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রনাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।পুষ্পাঞ্জলিতে লোকনাথ বাবার পূজার্চনা করলেন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ রবিবার ছিল বাবা লোকনাথের ১২৮তম তিরোধাম দিবস। এই দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন লোকনাথ মন্দির সহ ভক্তের ঘরে পুষ্পাঞ্জলিতে লোকনাথ বাবার পূজার্চনা করা হয়। লোকনাথ বাবার ১২৮তম তিরোধাম দিবস উপলক্ষ্যে এদিন বনমালিপুরস্থিত লোকনাথ বাবার মন্দিরে পা রাখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সকাল থেকেই চলছিল মন্দিরে পূজার্চনা। তিরোধাম দিবস উপলক্ষে মন্দিরে ছিল কোনঠাসা পূণ্যার্থী। তার মধ্যেই ভক্তদের সঙ্গে একাত্মা হয়ে পড়লেন তিনিও। লোকনাথ বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রনাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।