আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ আর কিছু দিন পর মুসলমান সম্প্রদায়ের পরিত্র উৎসব ঈদ-উল-ফেতর। ত্যাগ আর সংযমের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘ এক মাস রমজান পালনের পর এই উৎসবে মিলিত হবেন। এই ঈদের সঙ্গেই জড়িয়ে আছে বিশ্ব মানবতার সম্পর্ক। আর এই মানবতার সম্পর্কের টানেই রবিবার সন্ধ্যায় ইফতার সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজধানীর টাউন রামনগর জামে মসজিদে ইফতার সভা এবং সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলমান সম্প্রদায়ের এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, সৌভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রেখে ত্রিপুরা রাজ্যকে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে বর্তমান সরকার। পরে তিনি সবার সাথে ইফতারে অংশ নেন।জামে মসজিদে ইফতার সভায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ আর কিছু দিন পর মুসলমান সম্প্রদায়ের পরিত্র উৎসব ঈদ-উল-ফেতর। ত্যাগ আর সংযমের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘ এক মাস রমজান পালনের পর এই উৎসবে মিলিত হবেন। এই ঈদের সঙ্গেই জড়িয়ে আছে বিশ্ব মানবতার সম্পর্ক। আর এই মানবতার সম্পর্কের টানেই রবিবার সন্ধ্যায় ইফতার সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজধানীর টাউন রামনগর জামে মসজিদে ইফতার সভা এবং সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলমান সম্প্রদায়ের এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, সৌভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রেখে ত্রিপুরা রাজ্যকে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে বর্তমান সরকার। পরে তিনি সবার সাথে ইফতারে অংশ নেন।