জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে শহরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল

gasআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ অনবরত দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য দিন দিন বেড়ে যাওয়ার প্রতিবাদে এবার পথে নামল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বুধবার দুপুরে রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতাকর্মী ছাড়াও অংশ নেন কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এন এস ইউ আই’র সদস্যরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*