লুখু দ্বাদশ শ্রেনী বিদ্যালয় পরিদর্শনে প্রমোদ রিয়াং

sclবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষিছড়া এডিসি ভিলেজে লুখু দ্বাদশশ্রেনী বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য হঠাৎ করে ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং উনার সহকর্মীদের নিয়ে ছুটে যান। বিধায়কের সাথে বিদ্যালয়ে আসেন শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, বগাফা পঞ্চায়েত সমিতির বি এস সি এর চেয়ারম্যান তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা ও বিশিষ্ট সমাজসেবী মম্ভু মগ। বিদ্যালয়ে গিয়ে প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে শিক্ষার গুনগত মান যাচাই করেন। অপরদিকে বিধায়ক মিড ডে মিল এর রান্নার গুনগতমান যাচাই করেন ও ছাত্র ছাত্রী, শিক্ষক এর সাথে কথা বলে বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার কথা শুনেন। বিধায়ককে কাছে পেয়ে খুবই খুশী বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয় পরিদর্শন শেষে বিধায়ক এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের পতিশ্রুতিদেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*