আবাস যোজনার দাবিতে ভিলেজ সেন্টারে তালা ঝুলালো আই পি এফ টি কর্মীরা

ipftবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন ৷৷ সরকারি আবাস যোজনার দাবিতে সাউথ হিচাছড়া ভিলেজ সেন্টারে তালা বন্ধী করলো আই পি এফ টি কর্মীরা। রাজ্যে বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠনের পর সরকারী সুযোগ সুবিধা ভোগকরার জন্য উভয় পক্ষ প্রবল দাবী তুলছে। যার মধ্য রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই যোজনার অন্তরভূর্ত হবার জন্য শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ী সাউথ হিচাছড়া এ ডি সি ভিলেজে ঘরের জন্য ১৭৯ জন আবেদন করেন। এর মধ্য কোনো প্রকার জাচাই না করে ৮৫ জনের নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ। এই নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ আই পি এফ টি কর্মীরা। অভিযোগের তীর বিজেপি’র দিকে। তাদের ক্ষোভ বহিঃপ্রকাশের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টায় সাউথ হিচাছড়া এডিসি ভিলেজ কার্যালয়ে কর্মীদের তালাবন্ধী করে তাদের একরাশ ক্ষোভ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেন। আই পি এফ টি’র পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি রাখছেন ও যাচাই করে সঠিক বেনিফিসারীকে ঘর দেবার আবেদন জানান। তাদের এই দাবিগুলি না মানলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*