
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ এিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিক ও মাদ্রাসা মাধ্যমিকের ফলাফল মঙ্গলবার সকালে পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব প্রকাশ করেন । এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৫৯.৫৯ শতাংশ। এবছর TOP 10-এ মোট ২২ জন স্থান পেয়েছে।
১। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে নেতাজী স্কুলের আকাশদ্বীপ দে।
২। যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্রী দেবকী দেবনাথ, উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্র মোঃ আশীক আলম, বিলোনীয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র আবীর দেবনাথ, বিবেকানন্দ শিশু নিকেতনের ছাত্র দ্বীপজয় রুদ্র শর্মা ও শিক্ষা নিকেতনের শুভজিৎ চক্রবর্তী।
৩। তৃতীয় স্থান দখল করেছে উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্র সৌরভ চক্রবর্তী।
৪। চতুর্থ স্থান দখল করেছে উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্রী শ্রেয়া সাহা।
৫। যুগ্মভাবে পঞ্চমস্থান দখল করছে উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্রী অঙ্কিতা দেবনাথ, আর্য কলোনী স্কুলের ছাত্রী রুচিকা সরকার এবং বিলোনীয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র সায়নিক সূএধর।
৬। যুগ্মভবে ৬ষ্ঠ স্থান দখল করেছে উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্রী অনুষ্কা সাহা এবং হেনরী ডিরোজীও একাডেমীর সৌগত দেবনাথ।
৭। সপ্তম স্থান দখল করছে উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্রী স্বর্নদ্বীপা মজুমদার।
৮। অষ্টম স্থান দখল করছে রয়েছে নেতাজী স্কুলের শুভ্রজিৎ দেব।
৯। যুগ্মভাবে নবম স্থান দখল করছে উমাকান্ত একাডেমীর ছাত্র রীতভাষ দেবনাথ, বৃন্তক শিক্ষা নিকেতনের ছাত্রী অঙ্গঙ্কিতা বৈদ্য ও বিলোনীয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র অনুপম দও।
১০। যুগ্মভাবে দশম হয়েছেন উদয়পুর ইংলিশ মিডিয়ামের ছাত্রী অদিতি সেন, মোহনপুর স্কুলের ছাত্র অঙ্কন দেব, নেতাজী স্কুলের নিকিতা ঘোষ ও শিশু বিহার স্কুলের বর্নিতা সূএধর।
