ফের বন্যার কবলে রাজ্য, বিপদসীমার উপর বইছে হাওড়া

bonnaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ মঙ্গলবার সকাল থেকে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোটা শহর জলের তলে চলে যায়। প্রবল বৃষ্টিপাতের ফলে পশ্চিম জেলাতেই সবচেয়ে বেশি জলপ্লাবন দেখা দেখা দিয়েছে। আগরতলা শহরের শ্রীলঙ্কাবস্তি, বলদাখাল, প্রতাপগড়, ঋষি কলোনী, কালিকাপুর, যোগেন্দ্রনগর, পান্ডবপুর, জলপ্লাবিত হয়। জেলা প্রশাসনগুলির পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে হাওড়া নদীর জল বিপদসীমার উপর দিয়েই বইতে শুরু করেছে। এই ভয়ানক বন্যার কবলে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী।
আগরতলা শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন সাব্রুম, তেলিয়ামুড়া সহ বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে ত্রাণ কাজে নৌকা নামানো হয়েছে। এন ডি আর এফ এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*