কৈলাশহরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, বন্যায় মৃত্যু চার জনের

cn cn.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ প্রবল বর্ষণে রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ধর্মনগর থেকে সাব্রুম জলমগ্ন। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত চার জনের। এদিকে ভারী বর্ষণে ঊনকোটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। কৈলাশহর ও কুমারঘাট মহকুমার বহু এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। ঊনকোটি জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আকাশপথে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। বিকেলে ধর্মনগর গঙ্গানগর হেলি-প্যাডে অবতরণ করে সাধারণ একটি গাড়ী করে তিনি বন্যা-কবলিত এলাকা পরিদর্শনের জন্য কৈলাশহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। ধর্মনগর সার্কিট হাউসের সামনে এলাকার বিধায়ক বিশ্ববন্ধু সেনের সঙ্গে দেখা করে চলে যান কৈলাশহরে। সেখানে কথা বলেন খতিগ্রস্তদের সাথে। খতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাসাপাশি জেলা প্রশাসনের আধিকারিকদের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বন্যা দুর্গতরা। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযাযী মহকুমায় ২০টি ত্রান শিবিরে ১৪০০ পরিবারের ৫০০০ জন বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*