বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুন ৷৷ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে শান্তির বাজার কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শান্তির বাজার কমিউনিটি হলে সকাল ১১ ঘটিকায় শান্তির বাজার ছাত্র বন্ধু ক্লাবের উদ্দ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, বগফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজার এর পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা প্রমুখ। এদিনের রক্তদান শিবীরে ৩০ জন ক্লাব সদস্য রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই রক্তদান শিবিরে অংশগ্রহন করে রক্তদান করেন।বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন শান্তিরবাজারে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুন ৷৷ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে শান্তির বাজার কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শান্তির বাজার কমিউনিটি হলে সকাল ১১ ঘটিকায় শান্তির বাজার ছাত্র বন্ধু ক্লাবের উদ্দ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, বগফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজার এর পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা প্রমুখ। এদিনের রক্তদান শিবীরে ৩০ জন ক্লাব সদস্য রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই রক্তদান শিবিরে অংশগ্রহন করে রক্তদান করেন।