ঘরোয়া সভায় বিজেপি ও আই পি এফ টি মিত্রতা

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুন ৷৷ বিজেপি ও আই পি এফ টি’র মিত্রতা অটুট রাখতে এক ঘরোয়া সভার আয়োজন করা হয়। বিজেপি ও আই পি এফ টি’র মিত্রতা অটুট রাখতে বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় এক ঘরোয়া সভার আয়োজন করা হয়। বিগত কিছুদিন একটি চক্রান্তকারী দল বীরচন্দ্র মনু এলাকায় বিজেপি ও আই পি এফ টি’র মধ্যে বিভেদ সৃষ্টিকরে দাঙ্গার রূপধারন করাতে ব্যস্ত হয়ে পরেছে বলে অভিযোগ। ইতিমধ্যে বীরচন্দ্র মনু এলাকায় দুই পক্ষের মধ্যে বিক্ষিপ্ত ঘটনাও ঘটে গেছে। তাই দুই পক্ষ মিলে পুনরায় তাদের মিত্রতা স্থাপনে বৃহস্পতিবার ঘরোয়া সভায় বসে। ঘরোয়া সভার মধ্যদিয়ে দুইপক্ষ মিলে এক নতুন কমিটি গঠন করেন। এই কমিটির মূল লক্ষ্য দুই দলের ভাতৃত্য বন্ধনকে মজবুত করে রাজ্য সরকারে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সাধারন লোকজনের কাছে পৌঁছে দেওয়া ও সমাজের আরো উন্নয়নে হাত বারিয়ে দেওয়া। এই ঘরোয়া সভায় উপস্থিত ছিলেন দক্ষিন জেলার বিজেপি’র সাধারন সম্পাদক শ্যামলাল দেবনাথ, ৩৬-শান্তির বাজার বিজেপি’র মন্ডল প্রেসিডেন্ট প্রদীপ দাস, বিজেপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ভৃগুরাম রিয়াং, আই পি এফ টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক রিয়াং, আই পি এফ টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বলেন্দ্র রিয়াং, আই পি এফ টি’র শান্তিরবাজার বিভাগীয় কমিটির সদস্য নরেন্দ্র রিয়াং, শান্তির বাজার ইয়ুথ আই পি এফ টি’র অর্গানাইজেশন সেক্রেটারী রমেন্দ্র রিয়াং প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*