আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন ৷৷ ৪৩ বছর আগে ১৯৭৫ সালের ২৫শে জুন মধ্যরাত্রে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারাদেশে জরুরী অবস্থা জারি করে স্বৈরাচারী ভূমিকা পালন করেছিল। সেদিন গনতন্ত্রের কন্ঠ রোধ করা হয়েছিল। যা ১৯৭৭ সালের লোকসভা নিরবাচনে পরাজয়ের মধ্য দিয়ে তার অবশান ঘটে। মঙ্গলবার বিকেলে সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। শ্রী ধর বলেন, সংসদীয় গনতন্তের উপর আজও আক্রমন হচ্ছে।সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, রাজ্যে নবনির্বাচিত বিজেপি-আইপিএফটি জোট সরকারের ঘাটতিহীন বাজেটকে বড় করে দেখনো হচ্ছে। তিনি বলেন, যদি বুঝতাম করহীন বাজেট বা নতুন কোনো বিষয়ে বরাদ্ধ বাড়ানো হয়েছে বা বামফ্রন্ট সরকার যা করতে পারেনি তা করেছে তবে আমরা নিশ্চই সাধুবাদ জানাতাম। শ্রী ধর বলেন, রাজ্যের অর্থনৈতিক কাজকর্ম স্তব্ধ হয়ে আছে। রাজ্যের ৬৬৪টি ভিলেজ কমিটি ও ১৭৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৭ জুন পর্যন্ত একটিও রেগার কাজ হয়নি। নির্মাণ কাজ্জ বন্ধ হয়ে আছে।
সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, রাজ্যে সম্পূর্ণ ভাবে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। প্রতিনিয়ত রাজ্যে দলীয় পার্টি অফিস ভাঙ্গা হচ্ছে, দলীয় কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। তাছাড়া রাজধানীর একটি সড়কের পূর্বের নাম পাল্টে ডঃ শ্যামা প্রসাদ সরণী করাকে সাংবাদিক সন্মেলনে প্রতিবাদ জানান তিনি।
