প্রতি ২৬শে জুন কংগ্রেসকে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাওয়া উচিত – শাহনুওয়াজ হোসেন

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন ৷৷ ১৯৭৫ সালের ২৫শে জুন মধ্যরাত্রে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারাদেশে জরুরী অবস্থা জারি করেছিলেন। এর মধ্য দিয়ে হত্যা করা হয়েছিল গণতন্ত্রকে। ২৬শে জুন গোটা দেশের সাথে রাজ্যেও বিজেপি পালন করেছে কালা দিবস। প্রতি ২৬শে জুন ভারতীয় কংগ্রেসকে মাথা ঝুঁকিয়ে সকলের সামনে ক্ষমা চাওয়া উচিত। মঙ্গলবার রাজ্য সফরে এসে ত্রিপুরা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্নেলনে একথা বলেন সর্বভারতীয় বিজেপি মুখপাত্র শাহনুওয়াজ হোসেন। তিনি বলেন, ২০১৯-এর লোকসভা নিরবাচনে দেশে কংগ্রেস তো ক্ষমতায় আসবেই না, আগামী ১০০ বছরেও ক্ষমতায় আস্তে পারবেনা। তিনি বলেন, ২০১৯-এর লোকসভা নিরবাচনে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনেই বামফ্রন্টকে অল আউট করে বিজেপি দখল করবে। তিনি বলেন, যেখানে যেখানে কমিউনিস্ট রয়েছে সেখানে মৌলিক অধিকার নেই। পশ্চিমবঙ্গেও মমতা দিদি বামফ্রন্টের মতো সকলের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছে। এদিনের সাংবাদিক সম্নেলনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, রাজ্য বিজেপি মুখপাত্র ডাঃ অশোক সিনহা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*