নেশামুক্ত রাজ্য গঠন করাই সরকারের মূল লক্ষ্য – মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন ৷৷ ২৬শে জুন আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ মানব পাচারবিরোধী দিবস। গোটা দেসের সাথে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। সেই উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শেষে পতাকা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শোভাযাত্রায় ত্রিপুরা পুলিশ, আসাম রাইফেলস, সি আর পি এফ এবং বি এস এফ জওয়ানরা অংশ নেন। এতে ত্রিপুরা পুলিশের ডিজি অখিল কুমার শুক্লা সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় মূখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত রাজ্য গঠন করাই এ সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য পূরণে ত্রিপুরা পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*