পুলিশ মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করল সি পি আই (এম)

cpimআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷৷ রাজ্যের বিরোধি রাজনৈতিক দল সি পি আই (এম) দলের কর্মীদের উপর হামলা বন্ধ ও রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করল সি পি আই (এম)। মঙ্গলবার দুপুরে দলীয় পতাকা ও প্লে-কার্ড হাতে নিয়ে রাজধানীর আখাওড়া রোডস্থিত পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিক্ষোভে বসেন সি পি আই (এম) দলের নেতা কর্মীরা। বিক্ষোভে সামিল ছিলেন সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ। আইন শৃঙ্খলা রক্ষা, নারী ঘটিত অপরাধ রোখা, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা সহ নানা সার্বিক ইস্যু নিয়ে এদিন সি পি আই (এম) দলের এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশক এ কে শুক্লার কাছে ডেপুটেশন প্রদান করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*