উপজাতি ছাত্রী নিবাসের নবনির্মিত ভবনের উদ্বোধন

hostelগোপাল সিং, খোয়াই, , ০১ সেপ্টেম্বর ৷৷ খোয়াই দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের উপজাতি ছাত্রী নিবাসের নবনির্মিত ভবনের উদ্বোধন হয় শনিবার। আর ডি দপ্তরের উদ্যোগে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ৩২ শয্যায় এই ছাত্রী নিবাসের উদ্বোধন করেন উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব এল এইচ ডারলং, খোয়াই জেলা শাসক রবীন্দ্র রিয়াং, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক প্রশান্ত দেববর্মা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*