আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ৷৷ ত্রিস্তর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে জানানো হয়েছে, আগামী ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ রাজ্যে ত্রিস্তর উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে আগামী ৩রা অক্টোবর, ২০১৮। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে ৩২০৭ টি শূন্য আসনে হবে নির্বাচন। পঞ্চায়েত সমিতির ১৬১ টি, জিলা পরিষদের ১৮টি আসনে নির্বাচন হবে। ভোটার রয়েছে ৭ লক্ষ ৭১ হাজার। রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে আসনগুলো পড়েছে মোট ৩৫টি ব্লকে।রাজ্যে ত্রিস্তর উপনির্বাচন ৩০শে সেপ্টেম্বর, ভোট গণনা ৩রা অক্টোবর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ৷৷ ত্রিস্তর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে জানানো হয়েছে, আগামী ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ রাজ্যে ত্রিস্তর উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে আগামী ৩রা অক্টোবর, ২০১৮। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে ৩২০৭ টি শূন্য আসনে হবে নির্বাচন। পঞ্চায়েত সমিতির ১৬১ টি, জিলা পরিষদের ১৮টি আসনে নির্বাচন হবে। ভোটার রয়েছে ৭ লক্ষ ৭১ হাজার। রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে আসনগুলো পড়েছে মোট ৩৫টি ব্লকে।