ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা আগরতলা প্রেস ক্লাবে

pcআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর ৷৷ ভারত ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে দু’দেশের সাংবাদিকদের নিয়ে রাজ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করণে সাংবাদ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য আর এ এম মুক্তাদির চৌধুরী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিউর রহমান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. শফিকুল ইসলাম মইন উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সেক্রেটারি জেনারেল শাবান মাহমুদ, আগরতলা প্রেস ক্লাবের কনভেনার প্রণব সরকার, রাজ্যরে বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*