আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ৷৷ হাইকোর্ট বার এসোসিয়েশনের পক্ষ ত্রিপুরা হাই কোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জয় কারোলকে সম্বর্ধনা দেওয়া হয়। শুক্রবার ত্রিপুরা হাই কোর্টের কনফারেন্স হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক, সিনিয়র এডভোকেট অরুন চন্দ্র ভৌমিক, পীযূষ কান্তি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বিচার প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল।বার এসো’র পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সম্বর্ধনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ৷৷ হাইকোর্ট বার এসোসিয়েশনের পক্ষ ত্রিপুরা হাই কোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জয় কারোলকে সম্বর্ধনা দেওয়া হয়। শুক্রবার ত্রিপুরা হাই কোর্টের কনফারেন্স হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক, সিনিয়র এডভোকেট অরুন চন্দ্র ভৌমিক, পীযূষ কান্তি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বিচার প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল।