আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। সেই উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। শুক্রবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এ কথা জানান সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। তিনি বলেন, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় রাজধানীর কুঞ্জবনে সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও প্রার্থনা করা হবে। এরপর বাণী পাঠ এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে। তিনি জানান, দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ।মহান বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা সহকারী হাইকমিশনে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। সেই উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। শুক্রবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এ কথা জানান সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। তিনি বলেন, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় রাজধানীর কুঞ্জবনে সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও প্রার্থনা করা হবে। এরপর বাণী পাঠ এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে। তিনি জানান, দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ।