তপশিলী জাতি মোর্চা’র সাংগঠনিক সন্মেলন অনুষ্ঠিত

morchaবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর ৷৷ ভারতীয় জনতা পার্টি তপশিলী জাতি মোর্চা দক্ষিন জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সন্মেলন। শুক্রবার দুপুর ১২টায় শান্তিরবাজার মন্ডল বিজপি কার্যালয়ে এই সাংগঠনিক সন্মেলনের আয়োজন করা হয়। সন্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের তপশিলী জাতি অংশের মানুষের ১৭ পয়েন্ট ৮৩ শতাংশ ভোট বিজেপিকে উপহার হিসাবে প্রদান করে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে কেন্দ্রে বিজেপি সরকার পুনরায় গঠনে সাহায্য করা। এই সন্মেলনের মধ্যদিয়ে ৩৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সুমন চন্দ্র দাসকে তপশিলী জাতি মোর্চার মন্ডল সভাপতি হিসাবে নিয়োগ করেন। এই সাংগঠনিক সন্মেলনে উপস্থিত ছিলেন এস সি মোর্চার দক্ষিন জেলার সভাপতি জয়দেব দাস, দক্ষিন জেলার এস সি মোর্চার দু’জন সাধারন সম্পাদক সঞ্জীব নমঃ ও সঞ্জয় চৌধুরী সহ জেলা ও মন্ডলের অন্যান্য কার্যকর্তাগণ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*