বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ফেব্রুয়ারী ৷৷ বজ্রাঘাতে মৃত্যুর মুখে ঢলে পরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত পূর্ব কাঠালিয়াছড়ার ৯ বছরের শিশু কন্যা প্রিসিন্তা রিয়াং। জানা যায়, সোমবার সকালবেলা ছোট্ট শিশুটি প্রাইভেট টিউশন সেরে ঘরের ফেরার পথে এই দুর্ঘটনার স্বীকার হয়। অপরদিকে একই দিনে বজ্রাঘাতে আহত হন শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এলাকার বাসিন্দা তাজল ত্রিপুরা (২৮)। বজ্রাঘাতে আহত ব্যাক্তি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। অপদিকে মৃত শিশুর ময়না তদন্ত চলছে শান্তির বাজার জেলা হাসপাতালে। এই ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বজ্রাঘাতে মৃত শিশু কন্যা, আহত এক ব্যাক্তি
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ফেব্রুয়ারী ৷৷ বজ্রাঘাতে মৃত্যুর মুখে ঢলে পরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত পূর্ব কাঠালিয়াছড়ার ৯ বছরের শিশু কন্যা প্রিসিন্তা রিয়াং। জানা যায়, সোমবার সকালবেলা ছোট্ট শিশুটি প্রাইভেট টিউশন সেরে ঘরের ফেরার পথে এই দুর্ঘটনার স্বীকার হয়। অপরদিকে একই দিনে বজ্রাঘাতে আহত হন শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এলাকার বাসিন্দা তাজল ত্রিপুরা (২৮)। বজ্রাঘাতে আহত ব্যাক্তি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। অপদিকে মৃত শিশুর ময়না তদন্ত চলছে শান্তির বাজার জেলা হাসপাতালে। এই ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।