আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷৷ রক্তচক্ষু নিয়ে আছড়ে পড়েছে সুপার সাইক্লোন ‘ফণী’। শুরু হয় বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পরে ত্রিপুরা রাজ্যেও। শুক্রবার সকাল থেকেই ফণীর প্রভাবে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তিলোত্তমা শহর আগরতলা সহ গোটা রাজ্যেই তার প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, যত বেলা এগোবে বৃষ্টির তীব্রতা বাড়বে।ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ব্যপক ক্ষতি হতে পারে বলে আগাম সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। জানা যায়, ওড়িশায় শুক্রবার সকাল থেকেই আছড়ে পড়েছে দানবীয় সাইক্লোন ‘ফণী’। থেমে থেমে চলছে ব্যপক তাণ্ডব। ওড়িশা জুড়ে ১৭৫ কিলোমিটার বেগে লণ্ডভণ্ড করতে থাকে ফণী। তারপরেই আগোতে থাকে পশ্চিমবঙ্গের দিকে। জানা যায়, প্রশিক্ষিত কর্মীকে ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য় প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং টোল ফ্রি নম্বর।
