স্পোর্টস ডেস্ক : অসিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪০৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া করে ৫০৫। ৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে সফরকারীরা।
তৃতীয় দিনে ১ উইকেট হারিয়ে ৭১ রান তোলা ভারত চতুর্থ দিনে এসে মাত্র ১৫৩ রানে বাকি ৯টি উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় ইনিংসে ২২৪ রানের বেশি তুলতে পারেনি তারা। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১২৮ রান।
আর এখানে ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ২ বল খেলে ডাক খেয়েছেন। অন্যদিকে আগের টেস্ট্রের অধিনায়ক কোহলি ১১ বল খেলে করেছেন মাত্র ১ রান। আর যে দুইজনকে নিয়ে ভারতীয় বোর্ডের এত আশা ভরসা তারা দুজনে মিলেই করল মাত্র ১ রান!
দ্বিতীয় ইনিংসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক শেখর ধাওয়ান। তিনি ৮১ রান করেন। এ ছাড়া চেতেশ্বর পুজারা ৪৩ ও উমেশ যাদব করেন ৩০ রান। বল হাতে অস্ট্রেলিয়ার মিশেল জনসন একাই নেন ৪ উইকেট। এ ছাড়া হাজলেউড, স্টার্ক ও লায়ন ২টি করে উইকেট নেন।
১২৮ রানের জয়ের লক্ষ্যে সর্বশেষ রিপোর্টে ৮৫ রান সংগ্রহ করেছে অসিরা।
