বটতলা থেকে প্রচুর অবৈধ ই-রিস্কা বাজেয়াপ্ত করলো প্রশাসন

2আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট ৷৷ ত্রিপুরা হাই কোর্টের নির্দেশ অনুসারে এবং মটর ভেহিক্যাল অ্যাক্ট অনুসারে অবৈধ (রেজিস্ট্রেশন বিহীন) ই-রিস্কা বাজেয়াপ্ত করলো প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরা পুলিশ এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে রাজধানীর বটতলা বাজার এলাকায় প্রায় ২০-২৫টি অবৈধ ই-রিস্কা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, বাজেয়াপ্ত করা ই-রিস্কাগুলি আস্তাবলস্থিত পরিবহণ ভবনে নিয়ে রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ-টি এস আর জওয়ান মতায়েন করা হয়েছিল বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*