শূকর ফার্ম পরিদর্শনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা

73085017_488777785184079_7991215931894267904_nআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷। শূকর (PIGGERY) ফার্ম পরিদর্শন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। শুক্রবার তেলিয়ামুড়ায় হাওয়াবাড়ি অঞ্চলে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহ-অধিকর্তা অফিসে শূকর (PIGGERY) ফার্ম পরিদর্শন করলেন তিনি। শূকর ফার্ম পরিদর্শন শেষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী বলেন, গ্রামে গঞ্জের প্রধান শিল্প হলো পশুপালন শিল্প। এই শিল্পের মাধ্যমে আমাদের গ্রামের মহিলারা অনেক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে। আর আমাদের সরকার প্রথম থেকে পশুপালনের এই শিল্প কে আর মজবুত করে গড়ে তুলতে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন তিনি বলেন, ভবিষ্যতে পশুপালনের নানা রকম কৌশল আমরা গ্রামের জন সাধারণের কাছে তুলে ধরবো, কারন গ্রাম উন্ননের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। এই কথা মাথায় রেখে পশুপালন শিল্পকে আরো উন্নত করার জন্য নানা রকম প্রচেস্ট চালিয়ে যাবে বলে জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। 72960985_488777818517409_5513916402295111680_n
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*