বাইসাইকেল চালিয়ে র‍্যালিতে অংশ নিলেন শিক্ষামন্ত্রী

72628927_509448552968674_5244054536116502528_n 74218621_509448762968653_7233288009561407488_nআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর উমাকান্ত একাডেমি মাঠ থেকে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন ‘মন মে বাপু’ শীর্ষক এই র্যালিটির সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের পশ্চাৎপদ জাতি উন্নয়ন নিগাম লিমিটেডের চেয়ারম্যান তাপস মজুমদার সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। সাদা পায়রা উড়িয়ে এবং সবুজ পতাকা নেড়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ উপস্থিত অতিথিরা এই র্যালির সূচনা করেন। বাইসাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথও।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*