আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || সাতসকালে অজ্ঞাত এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার রাণীর বাজারস্থিত ঘুরামারা ব্রিজের নিকট। জানা যায়, শুক্রবার সাতসকালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে এসডিপিও সুমেন মজুমদার, রাণীর বাজার থানার ওসি সুমেন দাস, বিষ্ণু দাস সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে এখনো মৃত ব্যাক্তির পরিচয় জানা যায়নি।
